স্টাফ রিপোর্টার, ৩১ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি -এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রূপনগর থানা বিএনপির উদ্যোগে শাড়ি, কাপড় ও লুঙ্গি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশগঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে রূপনগর থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করেন।





