স্টাফ রিপোর্টার | ০৪ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: আজ ০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা পুনরায় চালু, উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ এবং কার্যকর ব্যবস্থাপনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সভায় শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর সম্ভাবনা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবস্থাপনা কাঠামোর উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন কলকারখানার বর্তমান অবস্থা, উৎপাদন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। শিল্প খাতকে আরও গতিশীল ও কর্মসংস্থানমুখী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




