নবনির্বাচিত যুবদলের সভাপতি মুন্নাকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাজ্জাদুল মিরাজ

ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ, নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির সাফল্য কামনা

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৭ জুন ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা মহানগর উত্তর যুবদল।

রবিবার যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সম্প্রতি ঘোষিত যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি হিসেবে রেজাউল কবীর পল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন দায়িত্ব পেয়েছেন। নবগঠিত কমিটিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।

সাজ্জাদুল মিরাজ বলেন, ত্যাগী, পরীক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করবে। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং সংগঠনের আদর্শ, ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।