মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে দেখতে মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী ও অস্ট্রেলিয়ার হাই কমিশনার

বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদের উষ্ণ অভ্যর্থনা

Posted by:

on


স্টাফ রিপোর্টার, ৯ জুন ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (এসবিএনসিএস) বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ উপভোগ করতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

ম্যাচে আরও উপস্থিত ছিলেন সুসান রাইল। এ সময় অতিথিদের স্বাগত জানান তামিম ইকবাল এবং বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার এই আন্তর্জাতিক ম্যাচ ঘিরে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। দুই দেশের কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্কের প্রতীকী উপস্থিতি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী ও অস্ট্রেলিয়ার হাই কমিশনারের মাঠে উপস্থিতি বিশেষ গুরুত্ব বহন করে।

ম্যাচ চলাকালে তারা খেলোয়াড়দের পারফরম্যান্স উপভোগ করেন এবং ক্রিকেটের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।