প্রযুক্তিনির্ভর সমাধানের ওপর জোর দিতে হবে:

এআই, স্মার্ট ট্রাফিক ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান

স্টাফ রিপোর্টার, ১২ জুন ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেছেন, চিকিৎসা বিজ্ঞানের মতো অন্যান্য ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে এবং প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বিভিন্ন ছোট-বড় সমস্যার কার্যকর সমাধান সম্ভব।

শুক্রবার সুত্রাপুরের প্রাঙ্গণে অনুষ্ঠিত “Startup, Science Project and Innovation Idea Showcasing Program”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে বিভিন্ন রোগের চিকিৎসায় উল্লেখযোগ্য সফলতা এসেছে। একইভাবে দেশের স্মার্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার স্মার্ট পরিবহন ব্যবস্থা বাস্তবায়নে কাজ করছে। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল চালু হয়েছে, যা ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনছে।

তিনি জানান, এআই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করে সমস্যা শনাক্ত করা হচ্ছে। ক্যামেরা ও নাম্বার প্লেট শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে নিয়ম ভঙ্গকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ফলে যানজট কমানো এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইশরাক হোসেন বলেন, বিশ্বের উন্নত দেশগুলো দীর্ঘদিন ধরেই এ ধরনের প্রযুক্তির গুরুত্ব উপলব্ধি করেছে। বাংলাদেশেও এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও টেকসই করতে কাজ চালিয়ে যেতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিমুখী হতে হবে। নতুন উদ্ভাবন এবং গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ রয়েছে।

জ্বালানি খাত প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সময়ের দাবি। সোলার প্রযুক্তির প্রসার গ্যাস ও তেলের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বায়ুদূষণ রোধে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো ইতোমধ্যে এ খাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশেও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসারে নীতিগত সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , সহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।