পার্বত্য চট্টগ্রামের যোগাযোগ উন্নয়নে স্থানীয় সরকারের সহযোগিতা চান সাচিং প্রু

পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে দুর্গম এলাকায় সড়ক যোগাযোগ উন্নয়নের আহ্বান

স্টাফ রিপোর্টার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা চেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

আজ রোববার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা চান।

বান্দরবানের ঐতিহ্যবাহী বোমাং সার্কেলের রাজপুত্র ও পার্বত্য মন্ত্রী সাচিং প্রু স্থানীয় সরকার বিভাগে পৌঁছালে মন্ত্রী ড. আবদুল মঈন খান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকে তারা পারস্পরিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।

সারাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ