✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

পাকিস্তানে লাল গালিচা সংবর্ধনা পেলেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান সফরে স্পিকার; বিমানবন্দরে স্বাগত জানান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

স্টাফ রিপোর্টার | ২৪ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদলসহ দেশটির রাজধানী ইসলামাবাদে পৌঁছালে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাকে স্বাগত জানান।

সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন।

ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদলে স্পিকারের সঙ্গে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী মনি।

এই সফরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় পর্যায়ে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক জোরদারের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।