সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক বৃহস্পতিবার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসনের সঙ্গে…

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করবেন। দুপুর ২টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবারের এ বৈঠকটি বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হিসেবে গুরুত্ব পাচ্ছে। যদিও আলোচনার এজেন্ডা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে—আগামী জাতীয় নির্বাচন, সীমানা পুনর্নির্ধারণ এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি আলোচনার মূল বিষয় হতে পারে।

পর্যবেক্ষকদের মতে, এ বৈঠক দুই পক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ভবিষ্যৎ যোগাযোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হবে।