আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে অতীতে শিক্ষকরা মুখ খুলতে পারতেন না, অভিযোগ বিএনপির
বিএনপি নেতারা বলেছেন, আওয়ামী সন্ত্রাসীদের ভয়ে অতীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল জিম্মি। শিক্ষকরা মানসিক নির্যাতনের শিকার হতেন এবং মুক্তভাবে মত প্রকাশ করতে পারতেন না।
বিএনপি নেতা সাইফুল আলম নিরব অভিযোগ, করেন আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল তাদের নিয়ন্ত্রণে। সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে শিক্ষকরা নীরব থাকতে বাধ্য হতেন এবং বিভিন্নভাবে মানসিক নির্যাতনের শিকার হতেন।
তিনি বলেন, এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্মুক্ত হয়েছে এবং শিক্ষকরা তাদের মন খুলে কথা বলতে পারছেন। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে এবং দেশের শিক্ষা ব্যবস্থা হবে রাজনৈতিক প্রভাবমুক্ত।
#রাজনীতি#শিক্ষা#জাতীয়#বিএনপি
#আওয়ামী লীগ





