আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশটি প্রত্যাহার করে নিয়েছিলেন।

চেম্বার জর্জ আদালত হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির বিশেষ আদালত, যিনি প্রধান বিচারপতির নির্দেশে এই দায়িত্ব পালন করেন।…

চেম্বার জর্জ আদালত হলো সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির বিশেষ আদালত, যিনি প্রধান বিচারপতির নির্দেশে এই দায়িত্ব পালন করেন। সাধারণত, সুপ্রিম কোর্টের নিয়মিত অবকাশকালীন সময়ে যখন পূর্ণাঙ্গ আদালত বসেন না, তখন জরুরি বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য এই আদালত কাজ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। এ আদেশের ফলে নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা বিবিধ আপিলের শুনানি নিয়ে সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।