লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে রহমতখালী খালে যাত্রীবাহী বাস পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান।শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী থেকে লক্ষ্মীপুরগামী ‘আনন্দ পরিবহন’ এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে খালে পড়ে যায়।
প্রাথমিকভাবে ৩ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে আরও ২ জনের মৃত্যু নিশ্চিত হয়। নিহতরা হলেন—
মোরশেদ আলম
জয়নাল আবেদিন
হুমায়ুনুর রশীদ
মাজেদ
রিপন
এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় হতাহতের সংখ্যা বেড়েছে।
#লক্ষ্মীপুর #বাস_দুর্ঘটনা #নিহত





