ছোট পুঁজিতেই বড় জয়, সুপার ফোরে পাকিস্তান

ছবি নিউজ চ্যানেল বিডি

দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠলো সালমান আগার দল। বিদায় নিলো আমিরাত।

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৪৬ রান তোলে পাকিস্তান। ফখর জামান করেন ৩৬ বলে ৫০, শাহিন শাহ আফ্রিদি অপরাজিত থাকেন ১৪ বলে ২৯ রানে। আমিরাতের হয়ে জুনায়েদ সিদ্দিকি নেন ১৮ রানে ৪ উইকেট, সিমরানজিত সিংয়ের শিকার ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। রাহুল চোপড়া করেন ৩৫ বলে ৩৫ রান। পাকিস্তানের শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট।

এই জয়ে পাকিস্তান সুপার ফোরে জায়গা করে নিলেও আবারও ব্যাটিং দুর্বলতা নিয়ে প্রশ্ন রয়ে গেল তাদের।