যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। কমনওয়েলথভুক্ত এই তিন দেশের সমন্বিত পদক্ষেপকে আন্তর্জাতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে দেখা হচ্ছে।
রবিবার ঘোষণায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ একযোগে এ সিদ্ধান্ত জানান।
বিশ্লেষকরা বলছেন, এমন সময়ে এই স্বীকৃতি এলো যখন ফিলিস্তিনিদের প্রতি বৈশ্বিক সমর্থন বাড়ছে এবং জাতিসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে চাপ জোরদার হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে স্থবির হয়ে যাওয়া শান্তি প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করা।





