আওয়মীলীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠ শিল্পী মমতাজ আটক।

সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ…

Posted by:

on

সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মমতাজ বেগম ওই বাসায় আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন।

পরাজয়ের পর থেকে মমতাজ বেগম নিজ এলাকায় ও দলীয় রাজনীতিতে তেমন সক্রিয় ছিলেন না। তিনি দীর্ঘদিন ধরে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন