তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় শেষ: মন্তব্য করলেন আমির খসরু মাহমুদ চৌধুরী

চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি—আত্মবিশ্বাসী আমির খসরু, দেশে ফিরেই নির্বাচনী নেতৃত্ব দেবেন তারেক রহমান

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৬ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সমর্থন পেলে তারেক রহমান দেশে ফিরে নির্বাচনী নেতৃত্ব দেবেন এবং ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করবে।
তিনি বলেন, “তারেক রহমান না আসার প্রশ্নটা কারা তুলছে, আমি বুঝতে পারি না। যারা গুঞ্জন তুলছে তারা তুলুক—গুঞ্জনেরও কিছু লোক লাগে।”


চিকিৎসা ও বিদেশযাত্রা নিয়ে মন্তব্য


আমির খসরু জানান, তারেক রহমানের বিদেশ যাওয়া বা দেশে ফেরা—দুই ক্ষেত্রেই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে চিকিৎসকদের ওপর।
তিনি বলেন, “এয়ার অ্যাম্বুলেন্স কোনো বিষয় নয়। মূল বিষয় হলো ডাক্তাররা কী সিদ্ধান্ত দেন—উনি এখন ট্রাভেল করতে পারবেন কি না সেটাই আসল।”


বিএনপির ত্যাগ ও গণতন্ত্রের প্রশ্ন


গত ১৫–১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের মূল লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা।
তার ভাষায়, “নির্বাচনই জনগণের মালিকানা প্রতিষ্ঠার পথ। বিএনপি নেতাকর্মীরা এতে সবচেয়ে অগ্রগামী ভূমিকা রাখবে।”


মনোনয়ন নিয়ে আলোচনা চলছে


তিনি জানান, বিএনপির প্রায় ২৭–২৮টি মনোনয়ন এখনো বাকি রয়েছে এবং জোটের সঙ্গে আলোচনাও চলছে।
“এটা নির্বাচক—এখানে হারজিত ছাড়া মাঝামাঝি কিছু নেই। যারা মনোনয়ন পাবেন তারা যেন জিততে পারেন, সেটাই আমাদের বিবেচ্য।” — যোগ করেন তিনি।
বনানীর নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে আমির খসরু এসব মন্তব্য করেন।