স্টাফ রিপোর্টার, ২৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
পরিবারে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শাফায়াত আসিফ রুদ্র। জনাব গোলাম শাহরিয়ার বাদল সাহেবের কন্যা লামিয়া তানজিম শ্রেয়সীকে বিয়ে করে তিনি নতুন জীবনে পদার্পণ করেন। এই বিবাহের মাধ্যমে দুই পরিবারের আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ায়।
নবদম্পতি রুদ্র ও শ্রেয়সীর নতুন দাম্পত্য জীবন সুখী, সুন্দর ও সমৃদ্ধ হোক—এমনটাই প্রত্যাশা পরিবারের সকলের। এ উপলক্ষে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে তাঁদের জন্য দোয়া কামনা করা হয়েছে।
এদিকে, বড় ছেলে শাফকাত আসিফ রণ কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি বিষয়ে কর্মরত থাকায় ছুটি না পাওয়ায় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। একই কারণে টরন্টোতেই বড় বৌমা ইসমাত শেহরীন ঈশিতার পরীক্ষা থাকায় তাঁরাও অনুষ্ঠানে যোগ দিতে অপারগ হন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রিয়জনদের অনুপস্থিতি অনুভূত হলেও জীবনের বাস্তবতায় সেটিই মেনে নিতে হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও সুন্দর জীবনের কামনা করা হয়েছে।





