স্টাফ রিপোর্টার, ৩ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
দেশে অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারের ঝুঁকি এড়াতে গ্রাহকদের জন্য ফোনের IMEI রেজিস্ট্রেশন যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব সহজ কয়েকটি ধাপ অনুসরণ করেই জানা যাবে আপনার মোবাইল ফোনটি বা –এর ডাটাবেজে নিবন্ধিত আছে কি না।
প্রথমে ফোনের ডায়াল প্যাডে গিয়ে *#06# টাইপ করলে স্ক্রিনে ১৫ সংখ্যার একটি IMEI নম্বর দেখা যাবে। এই নম্বরটি লিখে রাখতে হবে বা কপি করতে হবে।
এরপর মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস লিখতে হবে। মেসেজে প্রথমে KYD লিখে একটি স্পেস দিয়ে IMEI নম্বরটি যুক্ত করতে হবে। উদাহরণস্বরূপ, IMEI নম্বর যদি 123456789012345 হয়, তাহলে লিখতে হবে— KYD 123456789012345।
এই মেসেজটি পাঠাতে হবে 16002 নম্বরে। কিছুক্ষণের মধ্যেই ফিরতি এসএমএসের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
ফিরতি বার্তায় যদি লেখা থাকে “ডিভাইসটির IMEI বিটিআরসি’র ডাটাবেজে পাওয়া গেছে”, তাহলে বুঝতে হবে ফোনটি রেজিস্টার্ড। আর যদি লেখা আসে “ডিভাইসটির IMEI বিটিআরসি’র ডাটাবেজে পাওয়া যায়নি”, তাহলে ফোনটি এখনো নিবন্ধিত নয়।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন বা পুরাতন যেকোনো ফোন কেনার আগে এই পদ্ধতিতে IMEI যাচাই করা হলে ভবিষ্যতে নেটওয়ার্ক সংক্রান্ত জটিলতা ও ফোন ব্লক হওয়ার ঝুঁকি এড়ানো সম্ভব।





