স্টাফ রিপোর্টার, ১৯ জানুয়ারি, নিউজ চ্যানেল বিডি।
বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় গুলশান চেয়ারম্যান অফিসে সৌজন্যে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটি সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য জনাব হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর মাহাদী আমিনসহ ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাগণ।
এই সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
সকালে কানাডা হাইকমিশনার অজিত সিং-এর সৌজন্য সাক্ষাৎ
সকাল ১১টা ৩০ মিনিটে গুলশান চেয়ারম্যান অফিসে অনুষ্ঠিত হয় পৃথক বৈঠক
একই দিনে সকাল ১১টা ৩০ মিনিটে গুলশান চেয়ারম্যান অফিসে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সঙ্গে ঢাকাস্থ কানাডা হাইকমিশনার অজিত সিং সৌজন্যে সাক্ষাৎ করেন।
এই সাক্ষাতে বিএনপি যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির সঙ্গে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।





