বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে ইউরোপীয় রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

গুলশান চেয়ারম্যান অফিসে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিবসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৯ জানুয়ারি, নিউজ চ্যানেল বিডি।

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর সঙ্গে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার-এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা আজ সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকাল ৫টা ৪০ মিনিটে গুলশান চেয়ারম্যান অফিসে সৌজন্যে সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালি দেশের রাষ্ট্রদূতগণ।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব জনাব সালেহ শিবলী এবং বিএনপি চেয়ারম্যান-এর উপদেষ্টা কাউন্সিল সদস্য ডক্টর মাহাদী আমিন।

এই সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।