চট্টগ্রামের উদ্দেশ্যে বাসভবন ত্যাগ করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

আগামীকাল চট্টগ্রামসহ চার জেলায় ধারাবাহিক নির্বাচনী সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার |২৪ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি

বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এ সময় তিনি জানান, আগামীকাল চট্টগ্রামসহ চারটি জেলায় বিএনপির নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা জানিয়েছেন, এই সমাবেশের মাধ্যমে নির্বাচনী মাঠে বিএনপির অবস্থান আরও জোরালো হবে।

বাসভবন ত্যাগের সময় তারেক রহমানকে দেখতে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ ও ঘনিষ্ঠ সহযোগীরা। চট্টগ্রাম সফরের মধ্য দিয়ে আগামী নির্বাচনের প্রচারণায় নতুন গতি আসবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।