স্টাফ রিপোর্টার, ২৫ জানুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা হুমাম কাদের চৌধুরী বলেছেন, “প্রথমবারের মত এই ঐতিহাসিক পোলোগ্রাউন্ডে বক্তব্য রাখছি। আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই। তবে এত বছর পরে আপনারা যা আশা করেছিলেন তা পূরণ হতে যাচ্ছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য এসেছেন।”
তিনি আরও বলেন, “আজকে অনেক নেতারা উপস্থিত আছেন এবং সবাই নিজ নিজ এলাকার মানুষকে নিয়ে এসেছে। আমি কিছুটা স্বার্থপর রাঙ্গুনিয়াবাসীকে স্বাগত জানাই। ১৭ বছর ধরে বিএনপি আপনার জন্য, আমাদের জন্য এবং দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছে।”
হুমাম কাদের চৌধুরী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “১২ তারিখে ভোট দিতে যাবেন, প্রতিটি ভোট ধানের শীষের পক্ষে দেওয়া একটি সালাম হবে বেগম খালেদা জিয়ার প্রতি।”
তিনি বক্তব্য শেষ করে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্লোগান তুলে ধরেন, “নারায়ে তাকবীর, তাকবীর নার, তাকবীর। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।”





