আজ (২৬ জানুয়ারি ২০২৬) সকালে চট্টগ্রামে জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।
স্টাফ রিপোর্টার, ২৬ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওয়াসিমের বাবাকে সান্ত্বনা জানিয়ে বলেন, “আপনি একজন বীরের পিতা; একজন গর্বিত পিতা। বাংলাদেশের মানুষ শহীদ ওয়াসিমসহ ২৪-এর গণআন্দোলনের সব শহীদ ও আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।”
উল্লেখ্য, জুলাই আন্দোলনে ১৬ জুলাই বেলা ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম শহীদ হন।
শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন বলেও জানা গেছে।





