দীর্ঘ দুই দশকের পর বগুড়ায় ফিরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

জাতীয় সংসদ নির্বাচনের আগে শহরে নির্বাচনী জনসভা, ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়

স্টাফ রিপোর্টার,২৭ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি

দীর্ঘ দুই দশক পর অবশেষে নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঘরের ছেলে ঘরে ফেরার খবর পেয়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ উচ্ছ্বাসিত। বগুড়ার সঙ্গে তারেক রহমানের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিফলনও বয়ে আনে।

তারেক রহমান প্রথমবার বগুড়া ছয় সদর আসন থেকে ধানের শীষ প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজশাহীতে নির্বাচনী সভা শেষ করে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ায় পৌঁছাবেন। রাতেই ঐতিহাসিক আলতাফুনেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন, যেখানে নিজের এবং দলের পক্ষে ভোট চাইবেন।

পরদিন সদর আসনের পৌর এলাকার সাতটি ও উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। গণসংযোগ শেষে গাপতলীর বাগবাড়িতে বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈত্রিক বাড়িতে যাবেন এবং বগুড়া সাত আসনের বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

বগুড়ার মানুষ তার আগমনে আনন্দ ও আশা প্রকাশ করেছেন। নাগরিক অধিকার ও উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে তারেক রহমান পদক্ষেপ নেবেন বলে আশা প্রকাশ করা হয়েছে। সমাবেশস্থল গাপতলীর বাগবাড়িতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

গত 11 জানুয়ারি তিনবারে সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য গণদৌড় বগুড়ায় আসার কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে সফরটি বাতিল করেছিলেন। এবার দুইদিন তারেক রহমান নিজ জেলার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং পরে উত্তরাঞ্চলের জেলাগুলোর উদ্দেশ্যে রওনা দেবেন।