তারেক রহমানের বক্তব্য: নারীদের প্রতি দলের নেতাদের মনোভাব নিয়ে তীব্র সমালোচনা

বিএনপি চেয়ারপারম্যান তারেক রহমান নারীদের মর্যাদা রক্ষা ও শিল্পনগরী পুনর্জীবিত করার অঙ্গীকার করেছেন

স্টাফ রিপোর্টার, ২ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে এক নির্বাচনী জনসভায় বলেন, দলের নেতারা যদি নিজের দলের নারীকর্মীদের অপমান করতে পারে, তাহলে সাধারণ মা-বোনদের সাথে তারা কেমন আচরণ করবে তা কল্পনা করা যায়। তিনি বলেন, “আজ তাদের দলের নারীকর্মীদের আমাদের প্রশ্ন, ঘর থেকে বের হয়ে দলের কাজে যাচ্ছেন—তাদের নেতা কিসের সঙ্গে তুলনা করেছেন?”

তিনি আরও বলেন, যে দলের নেতাদের কাছে নারীদের মর্যাদা নেই, তাদের কাছে দেশের নিরাপত্তা ও মানুষের নিরাপত্তা কখনো নিশ্চিত হতে পারে না। তারেক রহমান যুক্তি দেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। এজন্য তিনি ঘোষণা করেন, বিএনপি সরকার গঠিত হলে প্রত্যেক গৃহিণী ও মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে, যা নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সাহায্য করবে।

তারেক রহমান শিল্পনগরী খুলনার অবস্থা তুলে ধরে বলেন, গ্যাস সংকটসহ নানা কারণে খুলনা প্রায় মৃতনগরীতে পরিণত হয়েছে। তিনি আশ্বাস দেন, নির্বাচনের পর শিল্পনগরী পুনর্জীবিত করা হবে।