স্টাফ রিপোর্টার | ৪ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে অনুষ্ঠিত সমাবেশে বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে দেশের পুনর্গঠন কার্যক্রম শুরু হবে এবং এলাকার গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প যেমন খাল খননের কাজও হাতে নেওয়া হবে।
তিনি জানান, ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং ট্রাক মার্কা নুরুসহ পার্থকে জনগণ নির্বাচিত করবে, যারা এলাকার উন্নয়ন ও মানুষের সমস্যা সমাধানে কাজ করবেন। তিনি আশ্বাস দেন, এই প্রার্থীরা জনগণের পাশে থাকবে এবং এলাকার কাজগুলো এগিয়ে নেবে।
তারেক রহমান বলেন, “আমাদের আন্দোলন ও সংগ্রামের সঙ্গে যারা ছিলেন, তাদেরকেই আমরা এগিয়ে নিয়ে যাব। জনগণ ১৩ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে এবং এরপর উন্নয়নের কাজ শুরু হবে।”
তিনি আরও বলেন, শহীদ জিয়ার সময় শুরু হওয়া খাল খননের কাজ পুনরায় শুরু করা হবে এবং স্থানীয়রা এই প্রকল্পে অংশ নিতে পারবেন। সমাবেশে তিনি বারবার গুরুত্ব দেন, দেশ পুনর্গঠন ও এলাকার উন্নয়ন সবার আগে আসবে।
সমাবেশে তারেক রহমান বলেন, “আমরা কাজ করব, গর্বের সঙ্গে করব এবং দেশের মানুষকে উন্নয়নের সুফল পৌঁছে দেব।”





