স্টাফ রিপোর্টার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
প্রিয় ভাই বোনেরা, আজকের এই নির্বাচনী জনসভায় আমি আপনাদের সামনে বলতে চাই যে, যারা প্রতিটি এলাকার জনগণের সমস্যার কথা তুলে ধরেছেন, তাদেরকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ তারা সমস্যাগুলোর সমাধান করবে। কিন্তু সমস্যা সমাধানের আগে আপনাদেরও একটি দায়িত্ব আছে। আপনাদের ভোট দিয়ে ধানের শিষ প্রতীকে জয়যুক্ত করা প্রয়োজন।
আপনাদের হাতে ধানের শীষ তুলে দিয়ে আমি দলের পক্ষ থেকে সকল প্রার্থীদের নির্বাচনের জন্য প্রস্তুত করেছি। ১২ তারিখ পর্যন্ত এদেরকে নজর রাখুন এবং নির্বাচিত হলে ১৩ তারিখ থেকে তাদের ২৪ ঘন্টা নজরদারি করবেন।
ফরিদপুর জেলার নেতারা সমাবেশে দুটি দাবি উত্থাপন করেছেন। এক, ফরিদপুর শহরে সিটি কর্পোরেশন করা এবং দুই, ফরিদপুরকে বিভাগ করা। যদি বিএনপি সরকার গঠন হয় এবং এই পদক্ষেপগুলো এলাকার মানুষের উপকারে আসে, তাহলে ইনশাআল্লাহ জনগণের এই দাবি পূরণ হবে।
প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে থাকায় আমি অনেক কিছু শুনেছি। যদিও উন্নয়ন হয়েছে বলে বলা হয়, কিন্তু এত সমস্যার কথা প্রার্থীরা তুলে এনেছেন। এটি প্রমাণ করে উন্নয়ন সবখানে সমানভাবে হয়নি।
এখন সময় এসেছে আপনারা অধিকার পুনরায় প্রয়োগ করার। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিয়ে জনগণ তাদের অধিকার ফিরিয়ে আনবে। বিএনপি বিশ্বাস করে দেশের সকল ক্ষমতার উৎস জনগণ। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার সমস্যার সমাধান সম্ভব। আমাদের পরিকল্পনা অনুযায়ী, দেশের মানুষের সমস্যা সমাধানের জন্য আমরা নির্বাচিত হলে পদক্ষেপ গ্রহণ করব।





