স্টাফ রিপোর্টার, ২৯ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
(বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ সোমবার নয়া পল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গতকাল তিনি রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির একটি কার্যালয়ে অফিস করেন। সেখানে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়।
দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমানের সরাসরি দলীয় কার্যালয়ে উপস্থিতি বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। নেতারা বলছেন, তাঁর সক্রিয় উপস্থিতি দলকে আরও সংগঠিত ও গতিশীল করবে।
আজ নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিশেষ প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।





