স্টাফ রিপোর্ট | বিনোদন ডেস্ক
আরিফিন শুভর সঙ্গে প্রেম ছিল কি না—দীর্ঘদিনের আলোচিত এই প্রশ্নে অবশেষে খোলামেলা বক্তব্য দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী। তিনি স্বীকার করেছেন, ছোটবেলায় শুভর সঙ্গে তার প্রেম ছিল, তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ আজও তার জানা নেই।
অভিনেত্রী বলেন,
“তখন আমরা দুজনই খুব ছোট ছিলাম, একরকম বাচ্চাই বলা যায়। তাই এখন এসে সেই সময়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা অনেকটা ঝুঁকিপূর্ণ।”
আরিফিন শুভর সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল ব্যতিক্রমধর্মী বলেও জানান তিনি। অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি, ভালোবাসি তাই তবুও ভালোবাসি, দুটি বসন্ত, একটি মৃত্যুসহ একাধিক নাটকে তাদের রসায়ন দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
অভিনেত্রীর ভাষায়,
“দুজন শিল্পীর কেমিস্ট্রি তৈরি হয় পারস্পরিক বোঝাপড়া, কমফোর্ট জোন আর মানবিক সংবেদনশীলতা থেকে। সহশিল্পী কেমন অনুভব করছেন, সেটা বোঝার জন্য আগে ভালো মানুষ হওয়া জরুরি।”
প্রেম ভাঙার পেছনে তৃতীয় কোনো ব্যক্তি জড়িত ছিলেন কি না—এ প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন,
“না, থার্ড পারসনের কোনো বিষয় ছিল না। সব সম্পর্ক এক ডেস্টিনেশনে গিয়ে শেষ হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই।”
তিনি আরও জানান, সে সময় দুজনই কাজ নিয়ে ছিলেন অত্যন্ত সিরিয়াস।
“আমরা পাগলের মতো কাজ করতাম। কাজের বাইরের বিষয় নিয়ে অতিরিক্ত ভাবার মতো মানসিকতা তখন কারও ছিল না।”
তিন বছর পর ‘১৯/২০’ নাটকে আবারও একসঙ্গে দেখা গেছে এই জনপ্রিয় জুটিকে। দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় আনন্দ প্রকাশ করে অভিনেত্রী বলেন,
“প্রিয় জুটিকে মানুষ মিস করে—এটা বুঝতে পারাটা আমাদের জন্যও স্পেশাল।”
ভবিষ্যতে আবারও একসঙ্গে কাজ করার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।
“ব্যাটে–বলে মিললে, ভালো গল্প আর সুযোগ পেলে অবশ্যই আমরা আবার একসঙ্গে কাজ করব।”





