আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৬০ হাজার সেনা সদস্য মাঠে থাকবেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার (২৮ জুলাই, ২০২৫) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি আরও বলেন, এই সেনা সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন এবং তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে। এরই মধ্যে ৫ আগস্টের পর থেকে তারা মাঠের ডিউটিতে রয়েছেন।
এছাড়াও, সেপ্টেম্বর মাস থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলেও প্রেস সচিব জানান।





