কোরবানির হাটে কোনো অনিয়ম বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

ঢাকার গাবতলী পশুরহাট পরিদর্শনে প্রতিমন্ত্রী, প্রশাসক ও ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার, ২৬ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্রেতা-বিক্রেতারা যাতে নিরাপদে পশু কেনাবেচা করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, “কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।”

এসময় -এর প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, “সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। হাটে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা ও সহযোগিতায় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। কোথাও কোনো চাঁদাবাজির সুযোগ নেই।”

অন্যদিকে কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।”

পরিদর্শনকালে হাটের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং যানজট নিয়ন্ত্রণ কার্যক্রম ঘুরে দেখেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর অন্যতম বৃহৎ এ পশুর হাটে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও জানানো হয়।