নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে। সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সীমানা নির্ধারণের ৮২টি আসনের বিপরীতে ২৪ আগস্ট থেকে চারদিন শুনানি চলবে। ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ছে না, তবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। প্রতিটি বুথে আগের ৫০০ জনের পরিবর্তে এখন ৬০০ জন ভোটার থাকবেন।
আখতার আহমেদ জানান, ২২টি রাজনৈতিক দলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্তের জন্য চিঠি পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন।





