
ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে এনজিওগ্রাম এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন।
চিকিৎসকরা তাকে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। তিনি দেশেই চিকিৎসা নিতে আগ্রহী এবং দেশের চিকিৎসার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।





