প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি চীন স্বাগত জানিয়েছে। পাশাপাশি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির প্রতিনিধি।
সাক্ষাতের সময় উভয় পক্ষ বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, এ অঞ্চলের নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছে।





