ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ার ঘোষণা ইশরাকের

ফেসবুক পোস্টে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান জনতার মেয়র খ্যাত ইঞ্জিনিয়ার ইশরাক হোসাইন

স্টাফ রিপোর্টার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পোস্টে তিনি লেখেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করবো, ইনশাআল্লাহ্।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী প্রয়াত র জ্যেষ্ঠ সন্তান।

এর আগে ২০২০ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ওই নির্বাচনে তিনি এর কাছে পরাজিত হন। নির্বাচনটি ঘিরে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২৭ মার্চ মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। একই দিন নির্বাচনি ট্রাইব্যুনাল ২০২০ সালের সিটি নির্বাচনে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে। পরে ওই বছরের ২৭ এপ্রিল নির্বাচন কমিশন তাকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে শপথ পড়ানো সম্ভব হয়নি। ফলে আদালতের রায়ের পরও তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেননি।