ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মিডিয়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণা ও ভুয়া অপপ্রচার মোকাবিলায় কৌশল নির্ধারণ

স্টাফ রিপোর্টার, ১৫ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণার প্রস্তুতির অংশ হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী -এর মিডিয়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা বলেন, “ঢাকা-১৭ আসনে কিছু কিছু দল ভুয়া প্রচারণা চালাচ্ছে। মিডিয়া যদি সত্য তথ্যগুলো যথাযথভাবে তুলে ধরতে না পারে, তাহলে সাধারণ জনগণ বিভ্রান্ত হয়।”

তিনি আরও বলেন, “জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু রাজনৈতিক দল অপপ্রচারে লিপ্ত। তবে বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন। তারা এসব অপপ্রচারে কখনোই কান দেয় না।”

সভায় নির্বাচনী প্রচারণা জোরদার করা, মিডিয়ার কার্যক্রম সমন্বয় এবং জনগণের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ের মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।