স্টাফ রিপোর্টার | ৮ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, ভবিষ্যৎ সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। বৈঠকে চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে চীন ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতায় চীনের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, এ সাক্ষাৎ দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।





