স্টাফ রিপোর্টার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আজ বিকেল ৩:৩০ মিনিটে রাজধানীর সোনারগাঁও হোটেলে। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, এবারের নির্বাচনী ইশতেহারে বিএনপি ৩১ দফা জুলাই সনদ এবং তরুণ ভোটারদের আকাঙ্ক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এছাড়াও ইশতেহারে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং কৃষক কার্ডের মতো জনমুখী সেবা প্রদানের প্রতিশ্রুতিও থাকবে।
ইশতেহারে আরও প্রতিশ্রুতি থাকবে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা এবং দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণের ক্ষেত্রে।
বিএনপি আশা করছে, এই ইশতেহার নির্বাচক এবং দেশের জনগণের কাছে দলটির লক্ষ্য ও প্রস্তাবনাগুলো স্পষ্টভাবে তুলে ধরবে।





