স্টাফ রিপোর্টার ১৫ ফেব্রুয়ারি ২০২৬ নিউ চ্যানেল বিডি
আসিফ নজরুল বলেছেন, “আমাদের এই সংসদটা অন্যান্য সংসদের চেয়ে ভিন্ন। জুলাইয়ে ছাত্রজনতার আত্মত্যাগ, গণঅভ্যুত্থান, অনেক কষ্ট ও বেদনার বিনিময়ে আমরা এই সংসদ পেয়েছি। তাই এটি আমাদের কাছে বিশেষ।”
তিনি আরও জানান, সংসদ প্রাঙ্গণে বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে। জুলাই ঘোষণা এবং জুলাই সনদ সম্পর্কিত অনুষ্ঠানগুলো সংসদেই আয়োজন করা হয়েছে।
দক্ষিণ প্লাজা তাদের কাছে স্মরণীয় জায়গা কারণ এখানে প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা এবং প্রিয় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টেশন প্রকাশের ক্ষেত্র হিসেবেও এটি ব্যবহৃত হয়েছে।
“সবকিছু বিবেচনা করে হয়তো অভিপ্রায় প্রকাশ করা হয়েছে। আমরা সেই অনুযায়ী আয়োজন করছি,” যোগ করেন আসিফ নজরুল।





