স্টাফ রিপোর্টার | ১৩ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানী ও রহমতে এবং দিনাজপুর ছয় আসনের ভোটারদের সতস্ফুর্ত অংশগ্রহণে গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রতি জনগণের আস্থা ও ধানের শীষ প্রতীকের প্রতি বিশ্বাসের জন্য ডাক্তার জাহিদ সকল পর্যায়ের ভোটার ও এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ইনশাআল্লাহ জনগণের স্থাপিত বিশ্বাসের মর্যাদা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করা হবে। আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার অল্প কয়েক দিনের মধ্যে গঠিত হলে, এ অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানো হবে এবং হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ স্কয়ারের মাঠের বাইরেও দেশের সেবা করা হবে।
ডা. জাহিদ উল্লেখ করেন, দিনাজপুর ও দিনাজপুর ছয়সহ সার্বিকভাবে উন্নয়নের ছোয়ায় আনা, সড়ক ও অবকাঠামোগত সংযোগ স্থাপন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে নিশ্চিত করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
তিনি সবার প্রতি আহ্বান জানান, দল, মত, ধর্ম বা জাতি নির্বিশেষে মিলেমিশে কাজ করতে হবে। হিংসা, বিদ্বেষ বা মনোমালিন্য না করে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলতে হবে।
ডা. জাহিদ বলেন, আগামী দিনে শক্তিশালী জাতি হিসেবে বাংলাদেশের গঠন ও বিএনপিকে জনগণের মধ্যে সুশাসনের দল হিসেবে প্রতিষ্ঠিত করাই প্রধান লক্ষ্য।





