দেশীয় টেলিকম শিল্প বিকাশে নীতিগত সহায়তার ওপর জোর ইশরাক হোসেন

টেলিযোগাযোগ খাতকে জাতীয় সার্বভৌমত্ব ও কৌশলগত নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য

স্টাফ রিপোর্টার, ১৭ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

দেশের টেলিযোগাযোগ খাতের বিকাশে নীতিগত সহায়তা ও দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন ।

তিনি বলেন, দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা শুধু একটি সেবা খাত নয়, এটি জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।

রবিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে ভবনে আয়োজিত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন আরও বলেন, বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে যোগাযোগ অবকাঠামোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণের গুরুত্ব অনেক বেড়ে গেছে। এ সময় তিনি হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন কেবল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রসঙ্গ তুলে ধরেন।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় টেলিকম কোম্পানিগুলোকেও শক্তিশালী করতে হবে।

প্রতিমন্ত্রী জানান, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ হলেও টেলিকম সাবস্ক্রাইবারের দিক থেকে দেশের অবস্থান ২০তম। তবে সেবার মান এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি বলেও মন্তব্য করেন তিনি।

এ অবস্থায় কার্যকর নীতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উপদেষ্টারা যথাযথ ভূমিকা রাখবেন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশীয় টেলিকম শিল্প আরও এগিয়ে যাবে।