স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতায় দেশের মহানগরীগুলো নানা সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেছেন -এর চেয়ারম্যানের উপদেষ্টা ও -এর প্রশাসক আব্দুস সালাম। তার মতে, নাগরিক সেবা নিশ্চিত করা এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো এখন বড় চ্যালেঞ্জ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শহীদ প্রেসিডেন্ট ও -র সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, মশাসহ নগরীর বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যেই তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, দায়িত্ব নেওয়ার পর আগামী কয়েক মাসের মধ্যেই জনগণের এসব সমস্যা সমাধানে দৃশ্যমান অগ্রগতি আনা হবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, একজন প্রশাসক হিসেবে তার অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতি হলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো অনিয়ম না ঘটে, সে লক্ষ্যে কঠোরভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন সর্বাত্মক চেষ্টা চালাবে। তবে এ দায়িত্ব শুধু সংস্থার একার নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নগর পরিচ্ছন্নতা ও সেবার মান নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।





