নারী শিক্ষা ও গণতন্ত্রে অবদানের স্বীকৃতি: ‘অদম্য নারী’ মরণোত্তর পুরস্কার পেলেন খালেদা জিয়া

নারী দিবসে রাষ্ট্রপতির হাত থেকে নাতনি জাইমা রহমানের পুরস্কার গ্রহণ

স্টাফ রিপোর্টার, ৮ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ হিসেবে মরণোত্তর পুরস্কার পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দেশের রাজনীতি, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নারী নেতৃত্বের বিকাশে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা বিস্তার এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও তার অবদান উল্লেখযোগ্য বলে উল্লেখ করা হয়।

নারী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের সম্মাননা প্রদান করা হয়।