স্টাফ রিপোর্টার, ২৪ফেব্রুয়ারি ২০২৬ , নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন এবং বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।





