বিএনপিকে পরিকল্পিতভাবে টার্গেট ও অপপ্রচারের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় প্রতিরোধের আহ্বান

খালেদা জিয়ার ত্যাগ ভুলে বিএনপিকে টার্গেট করা হচ্ছে: মির্জা আব্বাস


স্টাফ রিপোর্টার, ১২ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ।

তিনি বলেন, “আমরা বলি—আমরা কখনোই অন্যায়ের পথে পা দেব না। দেশনেত্রী আমাদের ধৈর্য শিখিয়ে গেছেন, আমরা সেই ধৈর্যই ধারণ করব।” তিনি স্মরণ করিয়ে দেন, অসুস্থ অবস্থায়ও দেশের মাটি ও মানুষের বাইরে কোথাও যাননি এবং সীমাহীন কষ্ট সহ্য করেছেন।

মির্জা আব্বাস অভিযোগ করেন, খালেদা জিয়ার দীর্ঘ ত্যাগের সুফল আজ মানুষ ভোগ করলেও কৃতজ্ঞতার সঙ্গে তাঁর নাম স্মরণ করা হয় না। “মানুষ বলে—এটা তারা অর্জন করেছে, কিন্তু একবারও কৃতজ্ঞতা প্রকাশ করে না,” বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি কথা বললেই তা বিকৃতভাবে উপস্থাপন করা হয়। “আমরা কথা বলি, সেটাকে টুইস্ট করে অন্যভাবে চালানো হয়। মনে হয় দেশে একমাত্র নির্বাচন হচ্ছে মির্জা আব্বাসের নির্বাচন—সব টার্গেট আমার দিকে,” বলেন তিনি।

বিদেশ সফর নিয়ে অপপ্রচারের অভিযোগ করে তিনি বলেন, যথাযথ অনুমতি ও নিয়ম মেনেই তিনি বিদেশে গিয়েছিলেন, কিন্তু পত্রিকায় লেখা হয়েছে নিয়ম মানা হয়নি। “আমি তো বিএনপির প্রোডাক্ট। যেখানে যাব, সেখানে বিএনপির লোক থাকবে—এটাই স্বাভাবিক,” যোগ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “একটা দল কোটি কোটি টাকা খরচ করে দেশে-বিদেশে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। আপনারা যদি জবাব দেন, কিছু লেখেন—তাহলে সেটা অনেক কাজে লাগবে।”

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তিনি চারবার মন্ত্রী ছিলেন এবং দায়িত্ব পালনকালে ১০ থেকে ১২ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বিভিন্ন হাসপাতালসহ স্বাস্থ্যখাতে সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, -এর চিকিৎসার মান বর্তমানে অনেক উন্নত হয়েছে এবং বিদেশ থেকেও রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলের আগে বারডেম হাসপাতাল এলাকায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি এসব কথা বলেন।