ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তালিকা সংগ্রহ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।বিতর্কিত এই নির্বাচনগুলো নিয়ে ওঠা অভিযোগ তদন্তের অংশ হিসেবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসি। এ তালিকায় রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা (উপজেলা নির্বাহী কর্মকর্তা) এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের নাম অন্তর্ভুক্ত থাকবে।
বর্তমান অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে এই নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন করেছে, যার উদ্দেশ্য ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সুপারিশ প্রদান।





