বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের কাউন্সিলর তামিম ইকবাল জানিয়েছেন, বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) নির্বাচনে তিনি ভোট দেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তামিম বলেন, “অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্য নয়।”
তিনি আরও বলেন, “আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ তখন দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।”
তামিমের এই ব্যাখ্যার মাধ্যমে বিসিবি নির্বাচনে তার ভোট প্রদান সংক্রান্ত বিভ্রান্তির অবসান ঘটল





