ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

যমুনায় নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক

স্টাফ রিপোর্টার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৬: ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রফেসর হাসানাত এম হুসাইন এমবিই, কনভেনর, ভয়েস ফর জাস্টিস ওয়ার্ল্ড ফোরাম এবং যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শক। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।