মঙ্গলবার শপথ নিতে পারে নতুন সরকার, তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা

চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ; রাজধানীতে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার | ১৫ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশের নতুন সরকার আগামী মঙ্গলবার শপথ নিতে পারে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে।

অন্তর্বর্তী সরকার চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকারপ্রধানকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছেন সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা। শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পরাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠনের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশি ও বিদেশি অতিথিদের উপস্থিতি নিশ্চিত করতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে অনুষ্ঠান ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভ করে বিএনপি নেতৃত্বাধীন জোট। ফলাফল ঘোষণার পর থেকেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।