স্টাফ রিপোর্টার | ৪ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ অভিনন্দন জানানো হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিপরিষদের সভা শুরু হয়।
সভায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আন্তর্জাতিক আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত।
মন্ত্রিপরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা সভায় উপস্থিত ছিলেন।
#ড_খলিলুর_রহমান #জাতিসংঘ #জাতিসংঘ_সাধারণ_পরিষদ #মন্ত্রিসভা #বাংলাদেশ_কূটনীতি #ঢাকা #আন্তর্জাতিক_সম্পর্ক #বাংলাদেশ_সরকার




