মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছুটি ২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছুটি ২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে তারিখ: ২৮ জুলাই ২০২৫ ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছুটি…

Posted by:

on

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছুটি ২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে

তারিখ: ২৮ জুলাই ২০২৫
ঢাকা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছুটি আগামী শনিবার, ২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। দিয়াবাড়ী ক্যাম্পাসের পাশে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের মানসিক চাপ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২১ জুলাই দিয়াবাড়ী এলাকায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে প্রথমে তিন দিনের জন্য এবং পরে দ্বিতীয় দফায় ২৮ জুলাই পর্যন্ত ছুটি বাড়ানো হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ছুটি আরও ৫ দিন বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে। তবে ছুটির সময় প্রশাসনিক কার্যক্রম চলবে স্বাভাবিকভাবে